পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২:০২ অপরাহ্ন || প্রিন্ট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন স্টাফ রিপোর্টার

বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ সোহেল রানা, রাজশাহী

রাজধানী ঢাকার বেইলি রোডে অভিযান চালিয়ে রাজশাহীর ১৪টি মামলায় ১০ বছরের অধিক সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রবিউল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব। গত ২৫ আগস্ট বিকেলে র্যাব-৫ ও র্যাব-৩-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দেবীসিংহপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

র্যাব সূত্রে জানা যায়, রবিউল ইসলামের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট)-এর ১৩৮ ধারায় দায়ের করা ১৪টি মামলায় গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা মুলতবি ছিল। এসব মামলায় আদালত তাকে মোট ১০ বছরের বেশি কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিউলের অবস্থান শনাক্ত করা হয়। পরে গত ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগরীর রমনা থানাধীন বেইলি রোডের অফিসার্স কোয়ার্টার এলাকায় র্যাব-৫ ও র্যাব-৩-এর একটি যৌথ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট ওয়ারেন্ট অফিসারের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রবিউল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।